ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে মহাসড়কে বিকল হওয়া বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৬

ads

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কুরণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যাওয়া যায়নি। এ ব্যাপারে গোড়াই হাইওয় থানা পুলিশের ওসি মোজাফফর হোসেন এ প্রতিবেদকে বলেন, রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যা”িছলেন। পথিমধ্য বাসটি উপজেলার কুরর্নী এলাকায় এসে পৌঁছলে বিকল হয়ে পড়ে।


পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়। এসময় যাত্রীরও রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। পরে ঢাকাগামী সবজিভর্তি এক ট্রাক বাসটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা¯’লেই বাসের চার যাত্রী নিহত হয়। আহতদের

উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে দুইজন মারা যান। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অব¯’া আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হ”েছ বলে তিনি জানান।

ads
ads
ads

Our Facebook Page